
স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে ঠান্ডা ও শ্বাসকষ্টে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে সে ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলো। দুপুরে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা জানান, ছায়াবিথী এলাকায় ঠান্ডা ও শ্বাসকষ্টে ১৩ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে করোনা ভাইরাস সন্দেহে (কভিড-১৯) নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়েছে।
তিনি বলেন, রিপোর্ট আসার আগ পর্যন্ত বাড়ীর সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।